ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে: এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি নয়তো ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এক সভায় এরশাদ এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত বলেছেন, ‘এখন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসব, না হয় আওয়ামী লীগ আসবে। অন্য কেউ না। তবে আমরা সিল মারার নির্বাচন করতে চাই না, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চাই। তাই ৩০০ আসনে প্রার্থী দিয়েছি।’

এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে নিয়ে আশার আলো দেখছে। তারা এই সরকার নিয়ে আশার আলো দেখে না। এই বন্যার সময় সরকারের কোনো নেতা আসেন নাই। তারা ঢাকায় বসে বাকবিতণ্ডা করে। একজন মন্ত্রী বলছেন, চালের দাম ৫৬ টাকা হয়েছে তাতে কী হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এরশাদ প্রশ্ন তুলে বলেন, এটা কোনো কথা হলো। মানুষের কি ক্রয়ক্ষমতা বেড়েছে? মানুষ কি চাল কিনতে পারছে?’

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারে না। কখন কাকে ধরে নিয়ে যায়, কে গুম হয়, খুন হয় এই এই চিন্তায়। কিন্তু জাতীয় পার্টির আমলে এমন ছিল না। তাই মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এম এ সাত্তার, জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইকবাল এহসান প্রমুখ। পরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এরশাদ। এনটিভি

মন্তব্যসমূহ