হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

একুশে টিভির অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো বরখাস্ত

সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা শবনম নিশোকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চ্যানেলটির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন।

সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার ফারহানা শবনম নিশোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চ্যানেলটির মানবসম্পদ প্রধান মো. আতিকুর রহমান এই অব্যাহতিপত্রে স্বাক্ষর করেছেন।


ফারহানা শবনম নিশো একজন সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। পরবর্তীতে তিনি বন্ধ হয়ে যাওয়া ‘চ্যানেল ওয়ান’-এ অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখীতে যোগ দেন এজিএম বিজনেস ডেভলপমেন্ট ও সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। অবশ্য এর আগে তিনি গ্রামীণফোন, ওয়ারিদের মতো করপোরেটবান্ধব প্রতিষ্ঠানগুলোতেও কাজ করেছেন। বৈশাখী টিভির হেড অব করপোরেট অ্যাফেয়ার্সে দায়িত্বরত থাকাকালে ফারহানা শবনম নিশোকে অব্যাহতি দেওয়া হয়। এরপর যমুনা টিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টিভি চ্যানেলটির সিইও এবং প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনও মন্তব্য নেই। যিনি (মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান) ঐ বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন, তাকেই জিজ্ঞেস করুন।’

একুশে টেলিভিশনের মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেখুন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে অনেকেই আসবেন, অনেকেই চলে যাবেন- এটাই তো স্বাভাবিক। ফলে এই বিষয়টি আলাদা করে বাইরে শেয়ার করার কারণ নেই।’ সূত্র: পাঠক.নিউজ

মন্তব্যসমূহ