হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

গাছের সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতন, গ্রেপ্তার ২

মোবাইল ফোনের মেমোরী কার্ড চুরির অপবাদে আরিফুল ইসলাম (১২) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ রাতেই নির্যাতনকারী একই গ্রামের আসফার আলীর ছেলে এরশাদ আলী ও বরু মোল্লার ছেলে শুভ ইসলামকে আটক করেছেন।


নির্যাতনের শিকার আরিফুল ইসলাম উপজেলার তারাপুর গ্রামের মহিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে আরিফুলকে গাছের সাথে বেঁধে রাখে শারীরিক নির্যাতন চালায় এরশাদ আলী ও শুভ ইসলাম। এসময় হাইওয়ের (বানেশ্বর ফাঁড়ি) টহল পুলিশ এরশাদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে এরশাদ আলীর পিতা মহিরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতেই এরশাদ আলী ও শুভ ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক আবুল খায়ের পিন্টু জানান, শিশু নির্যাতনের অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। অপরদিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটিএনএন

মন্তব্যসমূহ