তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

পুলিশের কাছ থেকে তরুণীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা কুকুরের!

সবাই জানে কুকুর প্রভুভক্ত প্রাণী। প্রভুর জন্য প্রাণ দিয়েছে কুকুর এরকম অসংখ্য ঘটনা রয়েছে। অনেক গল্পই অনেক মর্মস্পর্শী। যার নুন খেয়েছে তার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত এই অবলা প্রাণীটি। আমরা শুধু গল্পই শুনেছি কিংবা সিনেমাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের অভিনয় দেখেছি। বাস্তবে আপনার কিংবা আমার চোখে আটকে যাওয়া এরকম ঘটনার দৃশ্য বিরল।

এধরনেরই একটি বিরল ঘটনা আজ ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকায় ঘটেছে। কুকুরের এহেন কাণ্ডে বিস্মিত পুলিশসহ প্রত্যক্ষদর্শী সবাই। আসলে কী হয়েছিল?

গ্যাস ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে হরতাল আহবান করে (বাসদ) ও কমিনিউস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায়  হরতাল চলাকালীন কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ও পুলিশ কয়েকজন হরতাল সমর্থনকারীকে আটক করে। এসময় একটি কুকুর কোত্থেকে এসে পুলিশের হাতে আটককৃত এক তরুণীর জামা ধরে টানতে শুরু করে। বারবার কুকুরটি তরুণীকে পুলিশের নিকট হতে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে অবস্থানকারী রেহমান আসাদ নামের এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ছবিটি ধরা পড়ে। পরে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে যায়।

 কুকুরটি তরুণীর পরিচিত নয়, রাস্তার কুকুর। তরুণীর প্রতি কুকুরের টান ও পুলিশ বিদ্বেষ -এই কাণ্ডে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়াও। কালের কণ্ঠ

মন্তব্যসমূহ