জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি স্থগিত

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাইফুল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।

মনোয়ার আরো জানান, জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।

দ্বিতীয় দফায় দাম বাড়ানোর এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার হাইকোর্ট রিট করে ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংস্থাটির পক্ষ থেকে মোবাশ্বির হোসেন এ রিট করেন।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী সাইফুল আলম সাংবাদিকদের বলেন, বিইআরসি আইন-২০০৪ অনুযায়ী, গণশুনানির মাধ্যমে বছরে সর্বোচ্চ একবার দাম বাড়ানোর বিধান রয়েছে। কিন্তু প্রথমবার বৃদ্ধির মাত্র ৯০ দিন পর আবার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে, যা বিইআরসি আইনের পরিপন্থী। এ বিষয়ে আদালত আজ স্থগিতাদেশের পাশাপাশি রুল জারি করেন। এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ