জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জাপানি নাগরিক হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আর একজনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে।
আসামিরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য।
রংপুরের সাংবাদিক আরিফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ মামলার কারাগারে থাকা পাঁচজন আসামির চারজন এবং পলাতক একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
এছাড়া কারাগারে থাকা অপর একজনকে বেকসুর খালাস বলে রায় দিয়েছে আদালত।
তিনি জানিয়েছেন, সকালে কারাগারে থাকা মামলার আসামিদের কড়া প্রহরায় রংপুরের জজ আদালতে নিয়ে আসা হয়।
সেই সঙ্গে আদালত ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।
২০১৫ সালের ৩রা অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।
তার মাত্র পাঁচ দিন আগেই ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ড ঘটে।
দুটি ঘটনা নিয়েই সে সময় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছিল।  বিবিসি

মন্তব্যসমূহ