তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

শিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি মোবারক হোসেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৭ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। অনলাইনে সারাদেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মোবারক হোসাইন। সংগঠনের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

২৯ ডিসেম্বর বুধবার এ ফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ। শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার মতিউর ররহমান আকন্দ। গত ২৭-২৮ ডিসেম্বর সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে ভোট দেন সদস্যরা। নির্ধারিত সময়ের মধ্যে ভোট গণনা শেষে  ফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৭ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে মোবারক হোসাইনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত-এর আগে ঢাকা মহানগরী পূর্বের সভাপতি, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক এবং ২০১৬ সেশনে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

নব মনোনীত সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল করছেন। এদিকে সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এখন পিএইচডি গবেষক। বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ