জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা, উদ্ধার হলো যেভাবে

 



এক বস্তা টাকাসহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র-জনতা।


বুধবার বিকাল সাড়ে ৩টায় হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে; যার নম্বর (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।


ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।


সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছেন ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা।


উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

মন্তব্যসমূহ