জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সারা দেশে ফোর-জি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন

 




কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার মধ্যে সারা দেশে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পারছেন না বলে অভিযোগ করছেন।


ব্যবহারকারীরা বলছেন, তাদের মোবাইলে ফোর-জি নেটওয়ার্ক কাজ করছে না। ফলে মোবাইল ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।


হবিগঞ্জের মোবাইল রিচার্জ বিক্রেতা মো. আলম বলেন, অনেক মোবাইল ফোন ব্যবহারকারী ডেটা কেনার পরও ফেসবুক ও ইউটিউব ব্যবহার করতে পারছেন বলে জানাচ্ছেন আমাকে।


বিভিন্ন জেলা থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন, তারা মোবাইল ডেটা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে পারছেন না।


১৬ জুলাই থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ রয়েছে।


তবে, টু-জি নেটওয়ার্ক চালু থাকায় ব্যবহারকারীরা কেবল ভয়েস কল করতে পারছেন।


২০২৪ সালের মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ কোটি ৭৮ লাখ মোবাইল গ্রাহক রয়েছেন।

মন্তব্যসমূহ