জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতী হামলা, ৮ সৈন্যসহ নিহত ১৮

 



পাকিস্তানের বান্নু সেনানিবাসে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই ক্যাম্পের আট সেনা সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন।


মঙ্গলবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ‘পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার জানিয়েছে, বান্নু সেনানিবাসে প্রবেশের চেষ্টার সময় ১০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আট সেনা সদস্যও শহীদ হয়েছেন।’


এক বিবৃতিতে, আইএসপিআর বলেছে, ১০ জনের একটি সন্ত্রাসীদল ১৫ জুলাই ভোররাতে বান্নু সেনানিবাসে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুঝতে পেরে তাদের হামলা ব্যর্থ করে দেয়।


সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, যখন তাদের আক্রমণ ব্যর্থ হয় তখন সন্ত্রাসীরা সেনানিবাসে আত্মঘাতী হামলা চালায়। তাদের আত্মঘাতী বিস্ফোরণে দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে আট সেনা সদস্যসহ ওই ১০ সন্ত্রাসী নিহত হন।


আইএসপিআর ওই আট সেনা সদস্যের পরিচয় জানিয়েছে। তারা হলেন- নায়েব সুবেদার মুহাম্মদ শেহজাদ (৪৪), হাবিলদার জিল-ই-হুসাইন (৩৯), হাবিলদার শাহজাদ আহমেদ (২৮), সিপাহী আশফাক হুসেন খান (৩০), সিপাহী সোবহান মজিদ (২২), সিপাহী ইমতিয়াজ খান (৩০), সিপাহী আরসালান আসলাম (২৬) ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির ল্যান্স নায়েক সবজ আলি (৩৪)।


মন্তব্যসমূহ