হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সরকার ফন্দি-ফিকির করে সাজানো ও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে : জামায়াত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে একতরফা এবং ২০১৮ সালে নিশি রাতে ভোট করে ক্ষমতায় এসেছে। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তারা আবারও ফন্দি-ফিকির করে সাজানো ও প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। দেশের জনগণ তাদেরকে আর সে সুযোগ দিবে না।

১৩ অক্টোবর শুক্রবার ঝিনাইদহ জেলা জামায়াত কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত জেলা আমীর আলী আজম মো: আবু বকরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আওয়াল-এর সঞ্চালনায় সহযোগী সদস্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার জামায়াতে ইসলামীকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। সরকার সারাদেশে গ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন অব্যাহত রেখেছে। দলীয় ক্যাডার ও অন্ধ আনুগত্যশীল লোকদের দিয়ে প্রশাসন চালাচ্ছে। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ঘুষ-দুর্নীতিতে সয়লাব হয়ে গিয়েছে এবং স্থবির হয়ে পড়েছে। ঘুষ ছাড়া কোনো ফাইলই চলে না। এভাবে একটি দেশ চলতে পারে না।
 
তিনি বলেন, আল্লাহ আমাদের প্রভু আর আমরা তাঁর গোলাম। আমাদেরকে একমাত্র আল্লাহ দাসত্ব করতে হবে। আমরা নবীয়ানা কাজ করছি। মানুষের তৈরি সব মতবাদের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করা ছিল সকল নবী-রাসূলের কাজ। জামায়াতে ইসলামীও একই কাজ করে যাচ্ছে। আর এ কাজ যারা করবে- আল্লাহর ওয়াদা তিনি তাদের সাহায্য করবেন। সহযোগীদের কাজ হল আল্লাহর দ্বীনকে কায়েম করার কাজে সহযোগিতা করা। আত্মগঠন ও মান উন্নয়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে।
 
তিনি বলেন, জালেম সরকার জুলুম-নির্যাতন চালিয়ে আমাদের নির্মূল করতে চায়। ফ্যাসিস্ট সরকারের নানা ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে জামায়াতে ইসলামী এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করার চেষ্টা করছে। আমরা আশা করি, আপনারাও এ কাজে শরীক হয়ে জামায়াতকে একটি শক্তিশালী ও মজবুত সংগঠন হিসেবে গড়ে তুলতে জান ও মাল দিয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জামায়াতে ইসলামী ভোটাধিকার হরণকারী জালেম সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জামায়াত জনগণকে সাথে নিয়ে কেয়ারটেকার সরকারের দাবি আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান, উপজেলা আমীরগণ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির আলোচনায় জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু জামায়াতকে শক্তিশালী করার জন্য সহযোগী সদস্যদের প্রতি আহ্বান জানান এবং সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি 

মন্তব্যসমূহ