জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানি ১৪০০ ছাড়ালো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬ হাজারের অধিক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।


গত শনিবার (৭ অক্টোবর) থেকে চলা এই সংঘাতে হামাসের হামলায় প্রায় ১৩০০ ইসরায়েলিও প্রাণ হারিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। গত ছয়দিনে ইসরায়েল গাজা উপত্যকায় ৬ হাজার বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দেশটি।


ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের মুখে চরম মানবেতর জীবনযাপন করছেন গাজাবাসী। বুধবার (১১ অক্টোবর) গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। অঞ্চলটি এখন পুরোপুরি বিদ্যুৎহীন। গাজার হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া চিকিৎসার যন্ত্রপাতিও হয়ে গেছে অকেজো। এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে আন্তর্জাতিক দাতব্য এবং মানবাধিকার সংস্থাগুলো। ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।


মন্তব্যসমূহ