পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নিমজ্জিত, যোগাযোগ বন্ধ

 




দক্ষিণ চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে সোমবার বিকেল থেকেই নিমজ্জিত হয়ে বন্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ। কক্সবাজারের চকরিয়াস্থ সিকলঘাট স্টেশন হতে নলবিলা হয়ে জিদ্দাবাজার পর্যন্ত সড়ক পানিতে ডুবে আছে।


মঙ্গলবার বেলা পৌনে ১২টা পর্যন্ত সড়কটি পানি নিমজ্জিত ছিল। এছাড়া মহাসড়কটির কেরানীহাট অংশও বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে কার্যত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।


খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলার মানুষ এত পানি অতীতে কখনো দেখেনি। এর জন্য স্থানীয়রা বাস্তবায়নাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনকে দুষছেন। কেউে কেউ বলছেন, বিভিন্ন পানি নির্গমনস্থানে খুবই সংকীর্ণ ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পানি সহজেই নামতে পারছে না।


এছাড়া সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং পটিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানি নিমজ্জিত রয়েছে। সেখানকার বাসিন্দারাও পানি নামতে ধীরগতির জন্য নতুন রেললাইনকেই দুষছেন।


এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাইমারি স্কুলগুলো ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠান’ তালিকার বাইরে থাকায় ক্ষুদ্ধ অভিভাবকরা। প্রাইমারি ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্টানে আজ ক্লাস হচ্ছে না। তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজ থেকে ১০ আগস্ট পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসমূহ