তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

প্রস্তুতি নেন, ডিসেম্বরে ফাইনাল খেলা : রংপুরে ওবায়দুল কাদের

 




নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেছেন, প্রস্তুতি নেন সবাই। ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।


সেতুমন্ত্রী বলেন, তারেক রহমানের কোনো কুচক্র কাজে দেবে না। খালেদা জিয়ে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন।


তার নেতৃত্বে সকল কর্মকাণ্ড চলছে। কিন্তু কিছুতেই কাজ হবে না। আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা, আমাদের আন্দোলনের নেতা শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। গরুর হাটে কোমর ভেঙেছে, সোহরাওয়ার্দীতে গিয়ে হাঁটু ভেঙ্গেছে। বিএনপির যুবরাজও (তারেক রহমান) শেষ, তাদের দেশনেত্রীও শেষ।


বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, রাজপথে খেলা হবে। রাজপথে তাদের প্রতিরোধ করা হবে।


ওবায়দুল কাদের বলেন, ‘ধৈর্য ধরেন। আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা বাংলাদেশের জনগণ। আমরা পালাব না। পালিয়েছে বিএনপির নেতারা।’

মন্তব্যসমূহ