জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আইন মেনেই নুরের বাসায় তল্লাশি : ডিবি প্রধান

 




ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় আইন মেনেই তল্লাশি হয়েছে।


বুধবার (২ আগস্ট) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিস্ফোরক আইনের একটি মামলা এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ তাদের পরিচয় দিয়েছিল। আইনেই বলা আছে মামলার আসামি যেখানে বা যার বাসায় থাকুক আমরা তাকে ধরে নিয়ে আসতে পারি। এর জন্যে যদি আমাদের বল প্রয়োগ করার প্রয়োজন হয় তবে সেটাও আমরা করতে পারব। আমরা আইনের বাইরে কিছুই করিনি।


তিনি বলেন, বিন ইয়ামিন মোল্লা একটি মামলার আসামি। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদরাসার ছাত্রদের উত্তেজিত করার চেষ্টা করছে। তার বিভিন্ন ভিডিও রয়েছে আপনারা দেখতে পারবেন। আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারি না। আমরা আইনের মধ্যে থেকেই কাজ করছি।


ডিবি প্রধান আরও বলেন, ভিপি নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি একজন রাজনীতিবিদ। তারই তো উচিত ছিল বাসায় কোনো মামলার আসামি থাকলে তাকে বের করে দেওয়া। তিনি সেটা না করে উল্টা পুলিশের ওপর চরাও হলেন। তিনি পুলিশকে গালাগাল করলেন। এর মাধ্যমে তিনি সরকারি কাজে বাঁধা দিয়েছেন।


এর আগে, মঙ্গলবার মধ্য রাতে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে আটক করা হয়।


এ ঘটনায় বুধবার ভোরে সংবাদ সম্মেলন করে বিন ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ করেন নুর। পরে অবশ্য দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্যসমূহ