পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

নেদারল্যান্ডসে ৪০০০ বছর আগের মঠ উদ্ধার

 




নেদারল্যান্ডসের টিল শহরে চার হাজার বছর আগের এক মঠের সন্ধান মিলেছে৷ প্রত্নতাত্ত্বিকদের তথ্যের ভিত্তিতে শহর কর্তৃপক্ষের দাবি- এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার দেশের ইতিহাসে আগে কখনো হয়নি৷


এ দাবির কথা নিজেদের ওয়েবসাইটে সরাসরিই লিখেছে টিল শহর কর্তৃপক্ষ৷


হেগ থেকে ৭২ কিলোমিটার দূরের শহরটিতে ২০১৭ সালেও একবার খননকাজ পরিচালনা করা হয়েছিল৷ তখন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি৷



তবে দ্বিতীয় প্রচেষ্টায় বড় সাফল্যের দেখা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা৷ এ  সুখবর জানাতে গিয়ে টিল নগর কর্তৃপক্ষ লিখেছে, ‘‘সব কিছুই মাটির খুব গভীরে লুকানো ছিল৷''


একটা-দুটো নয় ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে এবার৷ প্রায় এক হাজার বছর আগের একটি কাঁচের গুটিকাসহ অনেক কিছুই রয়েছে সেখানে৷


মাটি খুঁড়ে উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনটি ২৫০০ পূর্বাব্দের বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা৷


প্রাচীন নিদর্শন উদ্ধারের সুখবর জানাতে গিয়ে টিল শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে লিখেছে, ‘‘কী চমৎকার এক প্রত্নতাত্ত্বিক উদ্ভাবন!'' স্থানীয় গণমাধ্যম খবরের শিরোনামে লিখেছে, ‘স্টোনহেন্জ অব দ্য  নেদারল্যান্ডস'৷ ইংল্যান্ডের পাথরে ঘেরা অভয়ারণ্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলেই এমন শিরোনাম৷


জানা গেছে, মঠটি আসলে বিশাল এক গর্ত বা গুহায় তৈরি৷ নির্মাণের পর অন্তত ৮০০ বছর পর্যন্ত সেখানে বলিদান, অন্ত্যেষ্টিক্রিয়াসহ নানা ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে৷ সেখানে যে বহু মানুষ সমাহিত, তারও প্রমাণ মিলেছে৷ টিল শহরের ওই বিশেষ স্থানটি থেকে অন্তত ৬০জন নারী, পুরুষ ও শিশুর দেহাবশেষও উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা৷


dw

মন্তব্যসমূহ