জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

 




সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ১২টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতোলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


দুপুরে হাসপাতালের সিনিয়র এক্সিকিউটি সাজ্জাদুর রহমান শুভ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।


সাজ্জাদুর রহমান শুভ বলেন, ‘মাহবুব তালুকদারকে দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুর ১২টা ৪৯ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সে সময় দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি আরও অনেক আগেই মারা গেছেন। অর্থাৎ, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’


মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বলেন, ‘বুধবার দুপুর ১২টার দিকে বাবা অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাবা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।’


জানা গেছে, মাহবুব তালুকদারের তিন সন্তান। তাঁর বড় মেয়ে ডা. আইরিন মাহবুব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। বাকি দুই সন্তানের একজন কানাডায় ও একজন আমেরিকায় থাকেন।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সহকারী প্রেসসচিব ছিলেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে যান।


২০১৭-এর ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর থেকে নির্বাচন সংক্রান্ত ইস্যুতে তিনি নানা সময়ে নানা ধরনের মন্তব্য করে সব সময় আলোচনা-সমালোচনায় থাকতেন।

মন্তব্যসমূহ