তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও যাত্রী নিহত

 




দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে ভুট্টা বোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ব্যক্তি। আজ মঙ্গলবার ভোরে ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ব্রক্ষচারী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন ঢাকা-দিনাজপুরগামী এসআর ট্রাভেলসের চালক মো. হাকিম (৩৫)। তার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামে। নিহত আরেকজন হলেন বাসযাত্রী আশিক আলী (২৩)। তার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া (ডাঙাপাড়া) গ্রামে।




থানা পুলিশ সূত্রে জানা যায়, বাসটি দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ীর ব্রক্ষচারী নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাস চালক মো. হাকিম (৩৫) ও বাসযাত্রী মো. আশিক আলী (২৩) ঘটনাস্থলেই মারা যান।


খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


গুরুতর আহত ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের গহীর মন্ডলের ছেলে গফুর (৪৬) নামের বাসযাত্রীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠানো হয়। অপর আহত যাত্রী পার্বতীপুর উপজেলার আমবাড়ী (শিবরামপুর) গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইয়াসির আরাফাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ