হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

৬ হাজার কিলোমিটার হেঁটে হজে গেলেন ৫২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক

 




হজ পালনের জন্য পায়ে হেঁটে ব্রিটেন থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ।


সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে মোহাম্মদ হজ পালনের উদ্দেশে যাত্রা শুরু করেন। মোহাম্মদের এই যাত্রাকে এখন বলা হচ্ছে ‘শান্তি যাত্রা’। তিনি ব্রিটেন থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়াসহ নয়টি দেশ অতিক্রম করে সৌদি পৌঁছান।


মক্কায় হজ পালন করতে আসা অন্যরা সফল যাত্রার জন্য মোহাম্মদকে উষ্ণ অভ্যর্থনা জানান। উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতার আবেগে অভিভূত হয় তিনি। ১০ মাস ২৬ দিনে নির্ধারিত গন্তব্যে পৌঁছান বলে জানিয়েছেন মোহাম্মদ।


মোহাম্মদ বলেন, আমার ভেতরের একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল। আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি। সেই কণ্ঠটি আমার ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল।


মন্তব্যসমূহ