জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে

 




ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে সহায়তা প্যাকেজ বিলের অনুমোদন দিয়েছেন কংগ্রেস সদস্যেরা। গতকাল মঙ্গলবার সহায়তা প্যাকেজটির অনুমোদন দেওয়া হয়।


সহায়তা প্যাকেজ ইস্যুতে ভোটদানকারী ডেমোক্র্যাটদের সবাই এ প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন। রিপাবলিকান পার্টির প্রতি চার জনের মধ্যে তিন জনই এটিতে সমর্থন দিয়েছেন।


এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন ডলার।


এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় দনবাসে রাশিয়ার বিজয়েও এ যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন।


এভ্রিল হেইনস সিনেটের এক শুনানিতে বলেছেন, আগামী কয়েক মাসে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বাড়তে পারে এবং তা আরও অনিশ্চয়তার দিকে অগ্রসর হতে পারে। চলমান প্রবণতা পুতিনকে আরও কঠোর পথে ধাবিত করছে।


তবে, কিছু রিপাবলিকান বিলটির বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটদের সমালোচনা করে খুব দ্রুত মার্কিন করদাতাদের ডলার বিদেশে পাঠানো হচ্ছে বলে তাদের অভিযোগ। প্রেসিডেন্ট জো বাইডেনের সহকর্মী ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিম্নকক্ষ নিয়ন্ত্রণ করছে, তবে, বিলটি সিনেটে যেতে রিপাবলিকানদেরও ভোটের প্রয়োজন হবে।

মন্তব্যসমূহ