জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বাড়িও জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা

 




সংঘর্ষে উত্তাল শ্রীলঙ্কা। সোমবার (৯ মে) সকালে দেশটির ক্ষমতাসীন রাজাপাকসের পরিবারের সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোয় প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর তাণ্ডব চালায় সরকারপন্থী সমর্থকরা। 


এরপর সন্ধ্যার দিকে এর পাল্টা জবাব দেয় বিক্ষোভকারীরা। তারা বাসে আগুন ধরিয়ে দেয়। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার ভাই মাহিন্দা রাজাপাকসের পিতামাতার জন্য নির্মিত স্মৃতিসৌধ ধ্বংস করে দিয়েছে। হামবানটোটায় তাদের পারিবারিক বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটি কলম্বো থেকে ২৫০ কিলোমিটার দূরে। 


এছাড়া তিন সাবেক মন্ত্রী ও দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।


খবরে বলা হয়েছে, মাউন্ট লাভিনিয়া এলাকায় সাবেক মন্ত্রী জনস্টন ফেরনান্দোর আবাসিক ভবন ও বর্তমান এমপি সনাথ নিশানথার বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এরপর তাতে আগুন ধরিয়ে দিয়েছেন। ভিডিওতে, জ্বলন্ত ঘর থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে।


এছাড়া দেশটির কর্মকর্তারা বলেন, কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন এমপি অমরাকীর্থি আথুকোরালা। আন্দোলনকারীরা গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করলে তিনি গুলিবর্ষণ করেন। এতে দুই জন গুরুতর আহত হলে এক পর্যায়ে সংলগ্ন একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি। পরে সেখানেই তার মরদেহের সন্ধান মেলে।


প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জল ক্যানন নিক্ষেপ করে। এরপর কলম্বোজুড়ে কারফিউ জারি করে। পরবর্তীতে তা দেশজুড়ে জারি করা হয়। 


প্রেসিডেন্ট গোটাবায়া বলেছেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত কারফিউ চলবে।

মন্তব্যসমূহ