পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

আবারো বেড়েছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা

 




মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৭৭ হাজার ৫৫১ জন মানুষ। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার দুই জন।


২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ৬৪১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৮ হাজার ১৬৩ জন।


অপরদিকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৭৩৬ জন। মোট সুস্থ মানুষের সংখ্যা ৪৭ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ১২৯ জন।


এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন প্রায় তিন লাখ মানুষ। মারা গিয়েছিলেন ৬৪০ জন।


এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৬ লাখ ৮৮ হাজার ১৮৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৪ হাজার ৭৫২ জন।


আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ সাত হাজার ৬৮৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ১০৩ জনের।


আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৫৭ লাখ চার হাজার ২৪৫ জন। ছয় লাখ ৬৪ হাজার ২৪৮ জন মারা গেছেন।


মন্তব্যসমূহ