জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ঢাবি হল ছাত্রলীগের নেতৃত্বে যাঁরা

 



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ। আজ বুধবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।


নতুন কমিটিতে যাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক


শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সভাপতি কামাল উদ্দি রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।


মাস্টারদা সূর্যসেন হলে সভাপতি মারিয়াম জামাল খান সোহান, সাধারণ সম্পাদক সিয়াম রহমান।


স্যার এ এফ রহমান হলে সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম শাহরিয়ার মুন।


হাজী মুহাম্মদ মুহসীন হলে সভাপতি শহীদুল হক শিশির ও সাধরণ সম্পাদক মোহাম্মদ হোসেন।


মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি আযহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত।


কবি জসীম উদ্দীন হলে সভাপতি মোহাম্মদ সুমন খলিফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান।


সলিমুল্লাহ মুসলিম হলে সভাপতি তানভীর সিকদার, সাধারণ সম্পাদক নিশাত সরকার।


বিজয় একাত্তর হলে সভাপতি সজিবুর রহমান সজিব, সাধারণ সম্পাদক আবু ইউনুস।


জগন্নাথ হলে সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ।


ফজলুল হক মুসলিম হলে সভাপতি আনোয়ার হোসেন নাইম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত।


শহীদুল্লাহ হলে সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম।


অমর একুশে হলে সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।


বেগম রোকেয়া হলে সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা।


শামসুন্নাহার হলে সভাপতি খাদিজা আক্তার উর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নিলা।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে সভাপতি কহিনুর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন।


কুয়েত মৈত্রী হলে সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আখি।


বেগম সুফিয়া কামাল হলে সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি লাবিসা।


এর আগে সর্বশেষ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সম্মেলন হয়েছিল

মন্তব্যসমূহ