জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ব্রাজিলে বন্যা-ভূমিধসে ১৯ জনের প্রাণহানি

 




ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাউ পাউলো রাজ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ হাজার পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।

 

রোববার দেশটির জননিরাপত্তা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্সের।


সাউ পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া রোববার বন্যাকবলিত অঞ্চল আকাশপথে পরিদর্শন করেন। তিনি জানান, আক্রান্ত শহরগুলোতে জরুরি ত্রাণ কাজ চালাতে দেড় কোটি স্থানীয় মুদ্রা বরাদ্দ করা হয়েছে।


বৃহত্তর সাউ পাউলো এলাকা ঘিরে বন্যাকবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস ও ফ্রাঙ্কো ডা রোচা। ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর ও রাফার্ড এলাকা।

ডিসেম্বর থেকে ভারি বৃষ্টিপাতে উত্তরপূর্ব ব্রাজিলে প্রাণঘাতী বন্যা দেখা দেয়। এতে মধ্যপশ্চিম এলাকার ফসল তোলা বিলম্বিত হয়ে পড়েছে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে মিনাস জেরাইস রাজ্যে খনি কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।


সরকারের পক্ষ থেকে বলা হয়েছে— এই বন্যায় প্রায় ৫০ হাজার পরিবার তাদের ঘরবাড়িছাড়া হয়েছে এবং অনেক সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হযেছে। এই দুর্যোগের কারণে সাউ পাউলোতে করোনা টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মন্তব্যসমূহ