তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল ২৩ বরযাত্রীর

 




বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার পূর্বাঞ্চলের কিতুই কাউন্টিতে। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।


স্থানীয় সময় গতকাল শনিবার সকালে দেশটির রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। এক টুইট বার্তায় দেশটির কিতুই কাউন্টির গভর্নর চ্যারিটি এনগিলু এ তথ্য নিশ্চিত করেছেন।


গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


আজ রোববারও উদ্ধারকাজ চলবে বলে জানানো হয়েছে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, এই ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো।

মন্তব্যসমূহ