জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পঞ্চম দিনে মিলল আরেকজনের মৃতদেহ, আরও এক মামলা

 


ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের পঞ্চম দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।


এদিকে, যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠি থানায় আজ সকালে আরও একটি মামলা করা হয়েছে। এতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ও লঞ্চের স্টাফসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জন কর্মচারীকে আসামি করা হয়েছে। স্বজনহারা মনির হোসেন বাদী হয়ে এ মামলাটি করেছেন।


এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ৩৫ বছর হতে পারে। মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


নতুন করে করা মামলার বাদী মনির হোসেন ঢাকার ডেমরা থানার বক্সনগর এলাকার বাসিন্দা। তাঁর বোন তাসলিমা আক্তার, ভাগনি সামাইয়া আক্তার, সুমনা আক্তার তানিসা ও ভাইয়ের ছেলে জুনায়েদ ইসলাম পুড়ে যাওয়া লঞ্চের মধ্যে ছিল। তাঁরা সবাই নিখোঁজ রয়েছে।


এদিকে, সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। আগুনের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়েপড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মন্তব্যসমূহ