জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চট্টগ্রামে ক্রসিংয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

 




চট্টগ্রামে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা লেভেল ক্রসিংয়ে এ দুঘটনা ঘটে।


নিহতদের মধ্যে মনির হোসেন (৪০) চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল। আর অন্যজনের নাম- বাহাউদ্দিন আহমেদ (৩০)। তার বাড়ি পাঁচলাইশে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে মনিরকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাহাউদ্দিন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল। ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পিছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।


এদিকে, এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

মন্তব্যসমূহ