তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বড়দিনের উৎসবের সময় রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৬



 ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 


কঙ্গোর পূর্বাঞ্চলীয় নগরী বেনিতে শনিবার রাতে এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।


পুলিশ হামলাকারীকে রুখে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে আত্মঘাতী বোমা হামলা চালায়।  এতে আরও পাঁচজনসহ তিনি নিহত হন।


গণতান্ত্রিক মৈত্রী বাহিনী (এডিএফ) এ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন দেশটির কর্মকর্তারা।  তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জনের বেশি মানুষ ক্রিসমাস ডে উদযাপন করছিল।  এ সময় হামলাকারী হঠাৎ সেখানে ঢুকে পড়ে। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।


হামলার সময় রেস্তোরাঁটির ভেতর স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি একাধিক শিশুও ছিল।


উগান্ডার কর্তৃপক্ষ বলছে, এডিএফ তাদের রাজধানী কামপালাসহ দেশের অনেক অঞ্চলে একাধিক হামলার জন্য দায়ী।


চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রও আইএস ঘনিষ্ঠ এ গোষ্ঠীকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে।

মন্তব্যসমূহ