তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঘনিষ্ঠ পুরুষ স্বজন ছাড়া নারীদের ভ্রমণ নয় : তালেবান

 




স্বল্প দূরত্ব ছাড়া অন্য কোথাও ভ্রমণ করতে চান এমন আফগান নারীরা ঘনিষ্ঠ পুরুষ স্বজনকে সঙ্গে না নিলে বাইরে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে তালেবান সরকার। আজ রোববার দেশটির পূণ্যের প্রচার ও পাপপ্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় নতুন এই নির্দেশনা জারি করেছে।


একই সঙ্গে যে নারীরা ইসলামিক হিজাব পরবেন কেবলমাত্র তাদের গাড়িতে পরিবহনের সুযোগ দিতে দেশটির সব যানবাহনের মালিকদের প্রতিও আহ্বান জানিয়েছে তালেবান। খবর এনডিটিভি ও এএফপির।


মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুজাহির বলেছেন, ৭২ কিলোমিটারের বেশি ভ্রমণকারী নারীদের সঙ্গে যদি পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য না থাকেন, তাহলে তাদের কোনও যানবাহনেই ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন, এই ভ্রমণের সময় অবশ্যই নারীর সঙ্গে একজন ঘনিষ্ঠ পুরুষ স্বজন থাকতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নেটওয়ার্কে আফগান পূণ্যের প্রচার ও পাপপ্রতিরোধ মন্ত্রণালয়ের এই বিবৃতি ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগে নারীরা অভিনয় করেছেন এমন নাটক এবং সোপ অপেরার প্রদর্শন বন্ধে আফগানিস্তানের সব টেলিভিশন চ্যানেলকে নির্দেশ দেওয়ার পর নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।



এ ছাড়া নারী টিভি সাংবাদিকদের উপস্থাপনার সময় হিজাব পরার আহ্বান জানিয়েছে আফগান এই মন্ত্রণালয়।


সাদেক আকিফ মুজাহির বলেছেন, যে নারীরা যানবাহনে চলাচল করতে চান তাদের হিজাব পরতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনায় যানবাহনে গান বাজানো বন্ধ করতেও বলা হয়েছে।

মন্তব্যসমূহ