আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

অনলাইনে আইফোন অর্ডার, পেলেন টয়লেট পেপারে মোড়ানো চকলেট

 




অনলাইন শপিং সাইটগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হবে না কেন, অতি সহজে পণ্য হাতে পেতে কার না ভালো লাগে। এ জন্যই হয়তো আগ্রহী হয়ে উঠছে ক্রেতারা। কিন্তু এখানেও ভাবনার বিষয় আছে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকছেন অনেকেই। এমনই এক ঘটনা ঘটল ইংল্যান্ডের লিডসের বাসিন্দা ড্যানিয়েল ক্যারলের সঙ্গে। অনলাইনে ফোন অর্ডার করে তার বদলে চকলেট পেলেন এই গ্রাহক।


গত ২ ডিসেম্বর মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে একটি আইফোন ১৩ অর্ডার দেন ড্যানিয়েল। ফোনটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।


পণ্য সরবরাহকারী সংস্থা ডিএইচএল ১৭ ডিসেম্বরের মধ্যে সেই মোবাইল ড্যানিয়েলের বাড়ি পৌঁছে দেবে বলে জানিয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর গত শুক্রবার পর্যন্ত সেই ফোন হাতে না পেয়ে তিনি ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি ডেলিভারি নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই কথা তিনি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানালে তাকে শনিবার আসতে বলা হয়।


বাড়ি থেকে ২৪ মাইল দূরে ডিএইচএলের গুদাম থেকে মোবাইলটি নেওয়ার পর তার প্যাকিংয়ের গুণগত মান নিয়ে ড্যানিয়েলের মনে সন্দেহ তৈরি হয়। তড়িঘড়ি বাক্সটি খুলতেই তার চক্ষু চড়কগাছ! মোবাইলের বদলে বাক্সের ভেতরে রাখা রয়েছে দু’টি চকলেট। তাও আবার টয়লেট পেপারে মোড়ানো।


ঘটনাটি বিস্তারিত জানিয়ে টুইটারে পোস্ট করেন ড্যানিয়েল। তার পোস্টে সরবরাহকারী সংস্থা ডিএইচএলকেও ট্যাগ করেন। সংস্থার তরফ থেকে ড্যানিয়েলকে জানানো হয় যে তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। ড্যানিয়েলকে যাতে মোবাইলটি পৌঁছে দেওয়া যায় সেই জন্য অ্যাপলের সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি।

মন্তব্যসমূহ