জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অফিসেই উপজেলা চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

 




অনিয়ম-দুর্নীতির পর এবার তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বিরুদ্ধে। অফিস কক্ষে বসেই এক তরুণীর সঙ্গে অনেকটা প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন তিনি। আপত্তিকর সেই সর্ম্পকের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


নিজ কার্যালয়ে এমন অপকর্মের বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় বিচারের দাবি জানিয়েছে ওই তরুণীর পরিবার। আর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নেতাকর্মীরা।


পরিবারের অভিযোগ, উপজেলা চেয়ারম্যানের কাছে শিক্ষাবিষয়ক আর্থিক অনুদানের জন্য গিয়েছিলেন ওই তরুণী। উপজেলা চেয়ারম্যান কাদের তাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে শ্লীলতাহানি করেছেন।


সাধারণ মানুষ তো বটেই, দলের নেতাকর্মীরাও আব্দুল কাদেরের এমন কর্মকাণ্ডে বিস্মিত, ক্ষুব্ধ। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানও।


জানা যায়, আব্দুল কাদেরের বিরুদ্ধে শুধু নারী কেলেঙ্কারি নয়, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ, সরকারি পুকুর ইজারার বিনিময়ে কোটি কোটি টাকা লুটপাট, মাদক ব্যবসা, দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করাসহ নানা অভিযোগ রয়েছে।


নাচোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জানান, আব্দুল কাদেরের এই কাজের জন্য আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাই তার কৃতকর্মের জন্য জরুরিভাবে তাকে দল থেকে বহিষ্কার করা উচিত।


নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝাল্লু এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে তাকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এ বিষয়ে অভিযুক্ত আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, ‘বিষয়টি সম্পর্কে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসমূহ