হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সারা দেশে চলছে বিএনপির গণঅনশন কর্মসূচি

 




বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং তাঁর স্থায়ী মুক্তির দাবিতে দলটির পূর্বঘোষিত গণঅনশন কর্মসূচি চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে এই কর্মসূচি।


এর মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শনিবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।


গণঅনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিতি আছেন কয়েক হাজার কর্মী। মির্জা ফখরুল বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া। বারবার দেশের মানুষের অনুরোধের পরও যখন কাজ হচ্ছে না, তখন গণঅনশন করতে বাধ্য হয়েছে বিএনপি।’


এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেখানে গণঅনশন চলছে, তার চারপাশে বিপুল পুলিশ উপস্থিত রয়েছে। রাখা হয়েছে জলকামানসহ কয়েকটি প্রিজনভ্যান। এ ছাড়া পল্টন, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


সূত্র ও বিস্তারিত পড়তে: এনটিভি

মন্তব্যসমূহ