পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ভারতকে হুশিয়ারি দিলো তালেবান

 




আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে আগেই ভারতকে হুশিয়ারি দিয়েছিল তালেবান। এবার কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দিয়েছেন তালেবান মুখপাত্র সোহাইল শাহীন।


আনন্দবাজার জানিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরফ ঘানি সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক বলে জানিয়েছেন সোহাইল শাহীন।


রোববার কাবুল দখলের পর তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে পূর্ণ সময়ের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই তালেবান সরকারের সঙ্গে আগামী দিনে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তালেবানের দাবি, ভারত চাইলে আগের মতোই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব।


সোমবার সিএনএন-নিউজ-১৮ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোহাইল শাহীন বলেন, আশা করি ভারতও অবস্থান পাল্টাবে। এত দিন জোর করে চাপিয়ে দেওয়া যে সরকার চলছিল আফগানিস্তানে, তাদের সমর্থন জানিয়েছিল ভারত। আগামী দিন সেই সমীকরণ বজায় থাকলে ভারত এবং আফগানিস্তান, দুদেশের পক্ষেই তা মঙ্গলজনক।

মন্তব্যসমূহ