জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

 




হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।


আজ সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা যান। 


আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই অটোরিকশার যাত্রী।


তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। 


এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

মন্তব্যসমূহ