হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে প্রাণহানি

 



দেশে করোনায় মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ১৮৭ জনের। গতকাল শনিবার প্রাণহানি হয়েছিল ১৭৮ জনের। শুক্রবার সংখ্যাটি ছিল ১৯৭। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৪ হাজার ১৭৫ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২০.২৫ শতাংশ যেখানে গতকাল শনিবার করোনা শনাক্তের হার ছিল ২০.৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি।


রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।


উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

মন্তব্যসমূহ