জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন আমেরিকার

 




গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডবের মধ্যেই ইহুদিবাদী ইসরাইলের কাছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন ৭৩ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করে আমেরিকা। মার্কিন কংগ্রেসের একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।


দৈনিকটি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরাইলি ভয়াবহ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগে গত ৫ মে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে জানানো হয়।


ওয়াশিংটন পোস্ট লিখেছে, কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এ বিষয়ে বাইডেন প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। 


খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন না করার জন্য কংগ্রেস ২০ দিন সময় পাবে। অবশ্য এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের বিষয়টি মানতে বাধ্য নয় মার্কিন সরকার।


জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এমন সময় এসব অত্যাধুনিক অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি করতে যাচ্ছে যখন ইহুদিবাদী বাহিনী নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে। দিন-রাত ২৪ ঘণ্টা গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।


কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করছেন, ইসরাইল আত্মরক্ষার স্বার্থে এ হামলা চালাচ্ছে। আমেরিকার আপত্তির কারণে এখন পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরাইলের নিন্দা জানিয়ে প্রস্তাব পাসের প্রচেষ্টা তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছে।

সূত্র : পার্সটুডে

মন্তব্যসমূহ