জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরাইলের মধ্যভাগে ভারী রকেট হামলা হামাসের, হতাহত বাড়ছে

 





ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। পাশাপাশি হামাসের কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মধ্যরাত থেকে হামলা বাড়াতে থাকে ইসরাইল। এরই প্রতিশোধ নিতে ইসরাইলের প্রাণ কেন্দ্রে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাসসহ গাজার ইসলামিক দলগুলো।  


বুধবার ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রস্থলসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে হামাস।  ইতোমধ্যে ধনী পরিবারগুলো সীমান্তবর্তী এলাকা ছেড়েছে। 


সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরাইল ও দেশটির মূল কেন্দ্রে রকেট হামলা চালানো হচ্ছে।  আশদোদ শহরে ব্যাপক হামলা চালানো হয়েছে।  ইসরাইলি বিমান বাহিনীর ঘাঁটিকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে জানানো হয়। 


বুধবার গাজা সীমান্তে ইসরাইলি অংশে ৭ টি রকেট এসে পড়ে।  এতে বেশ কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি।  হামাসের উপর্যুপরি রকেট হামলায় এ পর্যন্ত ১২ ইসরাইলি নিহত হয়েছেন।  এখন পর্যন্ত ৩৩৩ জন আহত হয়ে হাসপাতলে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রকেট হামলায় আহত হয়েছেন ১১৪ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।  


ইসরাইলি সংবাদ মাধ্যমটি জানায় এশকল অঞ্চলে রকেট হামলা হয়েছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের বিষয়টি জানা যায়নি।  এ ছাড়া ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আশখেলনে রকেট হামলা হয়েছে। সেখানে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। 


ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে বিমান হামলা চালিয়ে হামাসের সাড়ে সাত মাইল দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।  এ ছাড়া হামাসের নিয়ন্ত্রণের অবকাঠামো ধ্বংস করা হয়।  এ সময় হামাস ও ইসলামিক জিহাদের ১০ নেতাকে হত্যা করা হয়েছে। 


ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ দশম দিনে পড়েছে।  এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক ইসরাইলি।  



মন্তব্যসমূহ