পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৫৭

 





কোভিড-১৯ এ বিপর্যস্ত বিশ্ব।  কিছুতেই এই মহামারি থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।  লাশের সারি বেড়ে বেড়ে পাহাড়সম হচ্ছে।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে এ পর্যন্ত ১২ হাজার ২৮৪ জনের মৃত্যু হলো করোনায়।


বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৪৫৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।


এর আগে বুধবার ৩৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।  গত কয়েকদিনে মৃত্যুর সংখ্যা কমে আসার পর বুধবার থেকে পরিসংখ্যান আবার বাড়া শুরু করেছে।


গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।  এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


মার্চের শেষ দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ জোরালো হয়।  এরপর সংক্রমণ ও মৃত্যু দুই-ই বাড়তে থাকে।  সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে সর্বাত্মক লকডাউন চলছে।



মন্তব্যসমূহ