তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইসরায়েলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

 





ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।



দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


এদিকে, আজ বুধবারও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।


সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে। 


সূত্র: পার্সটুডে।




মন্তব্যসমূহ