পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ বিভিন্ন দেশের তারকাদের

 




অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলি সামরিক বাহিনীর অব্যাহত সহিংসতার জেরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন দেশের তারকারা।


মার্কিন অভিনেত্রী, গায়ক এবং মডেল প্যারিস হিলটন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন। রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি সেভ প্যালেস্টাইন, গাজা আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন।


প্যারিস হিলটন লেখেন, এটা খুবই হৃদয়বিদারক, এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। এরপর তিনি এক ফিলিস্তিনি বালিকার কান্নার ভিডিও পোস্ট করে লেখেন, এটা আমার হৃদয়কে ব্যথিত করছে। এমন ভীতিকর জীবন কেউ চায় না। আমার মমতা এই বালিকা এবং তার আশপাশের সব শিশুর জন্য।


ফিলিস্তিনি বংশদ্ভুত মার্কিন মডেল বেলা হাদিদ তার ইনস্টাগ্রাম একাউন্টকে বেছে নিয়েছেন ইসরাইলি সহিংসতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর প্ল্যাটফর্ম হিসেবে। নিজেকে গর্বিত ফিলিস্তিনি হিসেবে উল্লেখ করে এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বলেন, ‘ফিলিস্তিনকে কখনোই মুছে দেয়া যাবে না।’


বেলা বলেন, ‘আমি আমার পূর্বপুরুষদের জন্য ব্যথা অনুভব করছি। আমার কান্না সেখানে থাকা আমার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য, যারা নিরাপত্তাহীনতা ও ভীতি অনুভব করছেন। এর অবসান হওয়া উচিত। ২০২১ সালে এর কোনো স্থান থাকতে পারে না! আমার বোন অ্যালানা আমার অনুভূতি সম্পর্কে যথার্থই লিখেছে। ফিলিস্তিনি হিসেবে আমরা গর্বিত এবং ফিলিস্তিনের পাশেই আমরা রয়েছি।’


সোমালি বংশদ্ভুত মার্কিন মডেল হালিমা অ্যাডেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বলেন, ‘ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’


ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা তার ইনস্টাগ্রামে ‘শেখ জাররাহে কী হচ্ছে’ শিরোনামে এক স্টোরিতে লিখে জেরুসালেমের ঘটনার বিষয়ে বর্ণনা করেন।

পাকিস্তানি গায়ক আসিম আজহার তার টুইটার একাউন্টে এক বার্তায় বলেন, ‘আমি অসুস্থ ও ক্ষুব্ধ। কিভাবে আপনি প্রার্থনার স্থানে প্রতিরক্ষাহীন মুসল্লিদের আক্রমণ করেন? এবং আগের মতোই ইসরাইলের ফিলিস্তিনের ওপর অত্যাচারের বিষয়ে বিশ্ব নিরব থাকছে।’


অপর পাকিস্তানি গায়ক ফারহান সাইদ মসজিদুল আকসায় ইসরাইলি বাহিনীর হামলার এক ভিডিও শেয়ার করে টুইট বার্তায় লিখেন, ‘বিশ্বের অন্তহীন নিরবতা অপরাধ! কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বসে বসে এই দৃশ্য দেখছে? এটি সন্ত্রাস!’ সূত্র : মিডল ইস্ট মনিটর ও ডন

মন্তব্যসমূহ