জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সাতদিনে সর্বোচ্চ হামলার শিকার ইসরায়েল

 


চলমান সংঘাতে গাজা উপত্যকা থেকে রেকর্ড সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইসরায়েল আর্মি জানিয়েছে, গত সোমবার (১০ মে) থেকে রোববার (১৬ মে) এই সাতদিনে হামাস বাহিনী ইসরায়েলের দিকে ৩ হাজার রকেট ছুঁড়েছে। 


আর্মি মেজর জেনারেল ওরি গোর্দিন জানান, ২০১৯ ও ২০০৬ সালে লেবাননের হিযবুল্লাহর সঙ্গে যুদ্ধেও এতো রকেট হামলা করা হয়নি। 


ইসরায়েলের কমান্ডার একটি গ্রাফিকের মাধ্যমে রকেট হামলার অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে এসব তথ্য জানান। 


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।


মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের অব্যাহত রকেট হামলায় ২ শিশুসহ ১০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।


মন্তব্যসমূহ