তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ফিলিস্তিনের পক্ষে পোস্ট: স্পন্সরের আপত্তি, পাশে দাঁড়ালো ক্লাব

 





ইসরাইলের মিসাইল আর বিমান হামলার বিরুদ্ধে গোটাবিশ্বেই জনমত তৈরি হচ্ছে। অন্যদিকে নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াচ্ছেন কোটি কোটি মানুষ। 


ইসরাইলের সন্ত্রাসী আগ্রাসনে বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন বিশ্বের খ্যাতনামা ক্লাবগুলোর ফুটবলাররা। এবার ফিলিস্তিনের পক্ষে টুইটারে পোস্ট করলেন ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনালের হয়ে খেলা মোহাম্মদ এলনেনি।


গত সপ্তাহে ফিলিস্তিনের পক্ষে পোস্ট করেছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী।  তবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে খানিকটা বিপদেই পড়েছেন মোহম্মদ এলনেনি।  


কারণ এতে আপত্তি জানিয়েছে দলটির স্পন্সর প্রতিষ্ঠান লাভেজ্জা গ্রুপ। তবে এলনেনির পক্ষ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই বিশ্বের কোটি কোটি মানুষের প্রশংসায় ভাসতে শুরু করেছেন এলনেনি এবং ক্লাব আর্সেনাল।


আর্সেনালের মিসরীয় মিডফিল্ডার টুইটারে একটি পোস্টে লিখেন, ‌‘আমার মন, আমার প্রাণ তোমাকে সমর্থন করে ফিলিস্তিন।’ 


টুইটারে এলনেনির প্রায় ৫ মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে।  ২০১৬ সাল থেকেই আর্সেনালের হয়ে খেলছেন এলনেনি।  মিসরের হয়েও ৮০টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণের জন্য বিশ্বব্যাপী তার বেশ জনপ্রিয়তা আছে।


দ্য মিররে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী স্পন্সর লাভাজ্জা গ্রুপের এক কর্মকর্তা জানান, মোহাম্মদ এলনেনির মন্তব্য নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্সেনালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার ক্লাবও এমন বক্তব্যের সঙ্গে যুক্ত থাকায় আমরা উদ্বেগ জানিয়েছি। এমন বক্তব্য লাভাজ্জার সঙ্গে যায় না। বর্ণবাদ এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আমাদের অবস্থান।


এদিকে মিসরীয় তারকার এলনেনির পক্ষ নিয়ে আর্সেনাল বলেছে, ক্লাবের খেলোয়াড়রা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব মতামত তুলে ধরার অধিকার রাখেন। আমরা এ ব্যাপারে এলনেনির সঙ্গে কথা বলেছি, তার পোস্টের পরিধি ব্যাপক সেটিও জানিয়েছি। দল হিসেবে আর্সেনাল সকল বৈষম্য-অত্যাচারের বিরুদ্ধে।

 


মন্তব্যসমূহ