জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

 




নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, জনসমাগম এড়াতে অনুষ্ঠানে সীমিত করতে হবে। প্রয়োজনে অনলাইনে অনুষ্ঠান আয়োজন করতে হবে।


প্রধানমন্ত্রী আজ রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘মাস্ক না পরে যেন কেউ বাইরে না যায়, সবাই যেন মাস্ক পরে, সেটা অবশ্যই সবাইকে নিশ্চিত করতে হবে।’


সভায় যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী সভায় এর চেয়ে কম সংখ্যক উপস্থিত থাকতে হবে। নিরাপদ দূরত্ব মেনে চলতে হবে। যেকোনো অনুষ্ঠান, সভা-সেমিনারে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


শেখ হাসিনা আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সবার জন্য ঘর নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।


এ ছাড়া সুবর্ণজয়ন্তীর উৎসব পালনে করোনা পরিস্থিতির মধ্যেও যেসব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা ঝুঁকি নিয়ে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তা ছাড়া বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান।


প্রধানমন্ত্রী বলেন, করোনা অর্থনীতিসহ নানা ক্ষেত্রে সংকট তৈরি করলেও সেসব কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

মন্তব্যসমূহ