জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড, ৪৫ প্রাণহানি

 





দেশে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে আজ। আর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৪৫ জনের প্রাণহানি ঘটেছে।


মহামারির হালনাগাদ তথ্য জানিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, একই সময় করোনায় সংক্রমিত পাঁচ হাজার ১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। 


গত বছরের ২ জুলাই করোনায় সংক্রমিত চার হাজার ১৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল।


এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৮৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৪৯ জন।


মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।


নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ।


বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০ ডিসেম্বর শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায়। তা সাড়ে ৫ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৭৭ দিন। এরপর আরও ৫০ হাজার নতুন রোগী শনাক্ত হল মাত্র ২২ দিনে।


প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। 


এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। 


মন্তব্যসমূহ