নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

 




ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে নিজ থেকে কোনো মামলা করেননি বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি ‘অতি উৎসাহীদের’কে সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে বলেন।


মঙ্গলবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘সাকরাইন উৎসব- ১৪২৭’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন মেয়র।


ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘ওনার (সাঈদ খোকন) বিরুদ্ধে আমি কোনো মামলা করিনি। শুনেছি গতকাল ওনার বিরুদ্ধে দুইটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে। কিন্তু এসব মামলায় আমি জড়িত নই। আমি মামলার বিষয়ে জানিই না। তাই যারা অতি উৎসাহী হয়ে এসব মামলা করেছেন তাদের মামলা প্রত্যাহার করার অনুরোধ করছি।’


শেখ তাপস বলেন, ‘তিনি যেসব বক্তব্য দিয়েছেন আমার বিরুদ্ধে তা হাস্যরস ছাড়া আর কিছুই নয়। আমি এমন হাস্যকর পরিস্থিতিতে নিজেকে জড়াতে চাই না। এটা তার ব্যক্তিগত আক্রোশ মনে করি। সুতরাং তার কথায় যদি আমার কোনো মানহানিকর কিছু ঘটে সেটি ভবিষ্যতে বিবেচনা করা হবে। আপাততত মামলা নিয়ে ভাবছি না।’

মন্তব্যসমূহ