জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হবিগঞ্জে তিনটি মসজিদে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক কুরআন

জেলায় তিনটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় সবকটি মসজিদে ৫০টির অধিক পবিত্র কোরআন শরিফ পুড়ে গেছে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভাংঙ্গাপুল জামে মসজিদ, পশ্চিম ভাদৈ জামে মসজিদ ও ধুলিয়াখাল শাহজালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পশ্চিম ভাদৈ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদের কোরআন শরিফ পুড়ে গেছে।কে বা কারা এ ঘটনা ঘটিছে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে- নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা হতে পারে।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগেও একটি পাগল ভাদৈ গ্রামের মসজিদে আগুন লাগিয়েছিল।ধারণা করা হচ্ছে পাগলই এ কাজটি করেছে।
উৎসঃ   পূর্বপশ্চিম

নিচের ছবিটি গুগল সার্চ স্ক্রীনশট


মন্তব্যসমূহ