জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিদ্যুতের তার থেকে ঘরে আগুন : এক পরিবারের ৪ জনের মৃত্যু

 




নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে হাই ভোল্টেজের বৈদ্যুতিক তার ছিড়ে ঝুপড়ি ঘরে পড়ে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টর কুমারটেকে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২), দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। সীমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপন ও উদ্ধারকাজ শুরু করে।


নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার জানান, পৌনে ৯টায় খবর পেয়ে পূর্বাচলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ৯টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।


এদিকে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইন থেকে স্পার্ক করে এই অগ্নিকাণ্ড ঘটেছে।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের বলেন, ‘বৈদ্যুতিক তারের কারণে ঝুপড়ি ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনিও।’


রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ডেসকোর হাই ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে অগ্নিকাণ্ড ঘটে। এ দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে।’

মন্তব্যসমূহ