তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

রাজধানীতে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার

 




রাজধানীর বিমানবন্দর এলাকায় স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া আজমেরী পরিবহনের বাসের চালককে গ্রেফতার করেছে সিআইডি।

গাজীপুরের মৌচাক থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন চালক তসিকুল ইসলাম।


এর আগে সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েল গেটের পাশে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হন।


নিহত দুজন হলেন— আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।


দুর্ঘটনার পর বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সকালে মোটরসাইকেলে করে তারা দুজন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।


মন্তব্যসমূহ