জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লাইভ খবরে মা, হঠাৎ শিশুসন্তান এসে হাজির (ভিডিও)

 




মা সংবাদ উপস্থাপিকা। আবহাওয়ার সংবাদ–সংক্রান্ত একটি অনুষ্ঠান লাইভ করছিলেন ঘরে বসেই। তখন হঠাৎ করেই ঘরটিতে ঢুকে পড়ে উপস্থাপিকার ১০ মাস বয়সী সন্তান। এরপর তিনি সরাসরি সম্প্রচারের মধ্যেই সন্তানকে কোলে তুলে নেন। আর সেভাবেই চালিয়ে যান উপস্থাপনা। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি এ ঘটনা ঘটে।


এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি এ ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। 


ওই সংবাদ উপস্থাপিকার নাম লেসলি লোপেজ। তিনি যুক্তরাষ্ট্রের এবিসিসেভেন নেটওয়ার্কে কর্মরত। 

ভিডিওতে দেখা যাচ্ছে, লেসলি লোপেজ আবহাওয়ার সংবাদ–সংক্রান্ত একটি অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। তখন তার পায়ে হুমড়ি খেয়ে পড়ে ছোট্ট ছেলে সন্তান। তবে লেসলি মোটেও ঘাবড়ে যাননি। তিনি অনুষ্ঠান চালিয়ে যান সাবলীলভাবে। একপর্যায়ে ছেলেকে কোলে তুলে নেন। হাসিমুখে বলেন, ‘সে এখন হাঁটতে পারে। আমি সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।’

মন্তব্যসমূহ