ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে আবারো সন্তানদের সামনে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন

 



নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্বামীর অনুপস্থিতির সুযোগে আবারো এক গৃহবধূকে (৩২) ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ছেলে-মেয়েদের সামনে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১ জানুয়ারি চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আদালতের নির্দেশেই শনিবার পুলিশ ঘটনাস্থলে তদন্তে করতে যায়। তবে এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।


এ ঘটনায় ভুক্তভোগী গত ৫ জানুয়ারি নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২-এ একটি পিটিশন মামলা দায়ের করেন। পরে বিচারক বাদির অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে সাত কার্যদিবসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন।


এ দিকে ওই নারীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।


মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, গত ১ জানুয়ারি স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় জিয়া ওরফে জিহাদ, ফারুক, এনায়েত, ভুট্টু মাঝি ও ফারুক বাহিনী ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ধর্ষণে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তাকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। এ সময় তিনি ও তার ছেলে-মেয়েদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর স্বামী এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে দু’দিন চিকিৎসা নেয়ার পর আদালতে মামলা দায়ের করেন ওই নারী।

মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, এ ঘটনায় গত ৪ জানুয়ারি তিনি থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলাটি নেয়নি।

এ ব্যাপারে হাতিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর শনিবার তিনি নিজেই ঘটনাস্থলে যান। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ